বৈরি আবহাওয়ার কারণে বিআইডব্লিউটিএ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আরিচা সেক্টরের সকল নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে করে দক্ষিণাঞ্চলের ১৮টি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে কোচ যাত্রী পারাপারে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আরিচা লঞ্চ মালিক সমিতির সদস্যরা জানান, বিআইডব্লিউটিএ’র স্থানীয় কর্মকর্তাদের অতি উৎসাহী সিদ্ধান্তের কারণে এ সকল রুটে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের জন্য এসকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।