মিয়ানমার সরকার ৬ হাজার ৯৬৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে ২ শত ১০ জন বিদেশি রয়েছে। খবর বিবিসি।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে—আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের আগে মানবিক বিবেচনায় তাদের মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। তবে রাজবন্দিদেরও মুক্তি দেয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৫০ জন চীনের নাগরিক। ২০১০ সালে ক্ষমতা নেয়ার সময় প্রেসিডেন্ট থেইন সেইন বলেছিলেন—সকল রাজবন্দিকে মুক্তি দেয়া হবে। মিয়ানমারের জেলখানাগুলোতে এখনো দেড় শত রাজবন্দি রয়েছে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৮ জন সাবেক সামরিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আছেন, যাদের ২০০৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল।