জেলার সিংড়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শতকুরি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার শতকুড়ি গ্রামের রাবেয়া বেগম (৩৫) ও শিশু কল্পনা খাতুন (১২) বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।