সোহানা সাবা’র ‘সৈকতে কয়েকজন ও একজন’

নাটক ‘সৈকতে কয়েকজন ও একজন’। সাবা ও রওনক হানিমুনে কুয়াকাটা যায়। সেখানে গিয়ে ভালোই কাটছিল তাদের সময়। পরিচয় হয় মেডিকেল পড়ুয়া ৩ জনের সাথে। যারা বাসা থেকে কঙ্কাল কেনার টাকা খরচ করে ঘুরতে আসে। আর একজন চুন্নু মিয়া, যিনি বউয়ের সাথে ঝগড়া করে এখানে আসে। এর মধ্যেই ঘটনা মোড় নেয়। সাবার হার চুরি যায়।

যে হারটি সাবার কাছে জীবনের চেয়েও বেশি মূল্যবান। কারণ এই হারটি রওনক বিয়ের আগে এক বছর টাকা জমিয়ে কেনে বাসর রাতে উপহার দেওয়ার জন্য। কে চুরি করলো হার। সন্দেহের তালিকায় এক এক করে চলে আসে সবার নাম। এ নিয়েই এগিয়ে চলে গল্প। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন খাইরুল হেলাল এবং পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অভিনয় করেছেন সোহানা সাবা, রওনক হাসান, আবদুল্লাহ রানা, সম্রাট, সান্তু বিশ্বাস, দিবা, ওয়াসিম হাওলাদারসহ অনেকে। নাটকটি আজ রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে।