সমকামীদের র‍্যালিতে হামলায় গ্রেফতার ১

জেরুজালেমে সমকামীদের বার্ষিক র‍্যালিতে অংশ নেয়া ছয়জনকে ছুরিকাহত করার অভিযোগে কট্টরপন্থী এক ইহুদিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে প্রকাশ করা হয়।
 
বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছে- একটি সুপারমার্কেট থেকে হঠাৎ করেই একজন ব্যক্তি সমকামীদের ওই র‍্যালির ভিড়ে লাফ মারে।
 
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
 
নেতানিয়াহু বলেছেন ,ইসরায়েলের সব নাগরিকের মতো সমকামী সম্প্রদায়েরও এখানে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার আছে। তার সরকার সেই অধিকার সম্পূর্ণ রক্ষা করার চেষ্টা করবে।
 
পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইয়েশাই শিলসেল । এই ধরনের ঘটনা তিনি আগেও ঘটিয়েছিলেন। IMG0
 
২০০৫ সালে সমকামীদের র‍্যালিতে তিনি চারজনকে ছুরি মারার দায়ে কারাভোগ করছিলেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পান তিনি। এবং একই ধরনের ঘটনা আবারও ঘটালেন।