মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। তার ৪০০তম উইকেটের শিকারি হলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ফলে স্টেইনের মতো রেকর্ড বইয়ে নাম উঠেছে তামিমেরও।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০০ তম বা তার চেয়ে উইকেট শিকারের ক্লাবে ১৩তম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন স্টেইন। এই ১৩ জন বোলারদের হাতে ৪০০ তম উইকেট শিকারী হয়েছেন ১৩ জন ব্যাটসম্যানও। তাই রেকর্ড বইয়ে নাম উঠেছে ব্যাটসম্যানদেরও। এক্ষেত্রে রেকর্ড বইয়ে ব্যাটসম্যানদের নাম ওঠাটা অনেকটা লজ্জার মতোই। তারপরও রেকর্ডের সাক্ষী তো হতে পেয়েছেন ঐ ১৩ ব্যাটসম্যান। বাসস।
১৩ জন বোলারের ৪০০ তম উইকেট শিকার হওয়া ব্যাটসম্যানদের তালিকা :
বোলার ব্যাটসম্যান
রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) সঞ্জয় মানঞ্জেকার (ভারত)
কপিল দেব (ভারত) মার্ক টেইলর (অস্ট্রেলিয়া)
কার্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ইয়ান হিলি (অস্ট্রেলিয়া)
ওয়াসিম আকরাম (পাকিস্তান) রাসেল আরনল্ড (শ্রীলংকা)
কার্টনি এমব্রস (ওয়েস্ট ইন্ডিজ) মাইকেল আর্থারটন (ইংল্যান্ড)
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড)
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) হেনরি ওলোঙ্গা (জিম্বাবুয়ে)
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ওয়াকার ইউনিস (পাকিস্তান)
অনিল কুম্বলে (ভারত) সাইমন ক্যাটিচ (অস্ট্রেলিয়া)
শন পোলক (দক্ষিণ আফ্রিকা) রাহুল দ্রাবিড় (ভারত)
হরভজন সিং (ভারত) কার্টলি বাফ (ওয়েস্ট ইন্ডিজ)
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) তামিম ইকবাল (বাংলাদেশ)