শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে নির্বাচনী প্রচারণা র্যালিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরো ১২ জন আহত হয়েছেন। শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী রাভি করুণাঙ্ক সমাবেশস্থলে থেকে চলে যাওয়ার পরপরই হামলাকারীরা গুলিবর্ষণ করতে থাকে। আগামী ১৭ আগস্ট দেশটির সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি প্রথম সহিংস ঘটনা।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকরা বলেছেন, হামলাকারীরা দুইটি যানে করে ঘটনাস্থলে এসে গুলিবর্ষণ করে ও একই যানে করে তারা সেখান থেকে চলে যায়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।