রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের শারীরিক অবস্থা ভালো। তিনি শুক্রবার সিঙ্গাপুরে হাসপাতাল ত্যাগ করেছেন।
রেলপথমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া সিঙ্গাপুর থেকে জানিয়েছেন, আগামী মঙ্গলবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রী দেশে রওনা হতে পারেন।
অসুস্থ হয়ে পড়ায় ঈদের দিন এয়ার এ্যাম্বুলেন্সযোগে রেলমন্ত্রীকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।-বাসস।