জেলার চিতলমারী উপজেলায় জোয়ারের পানির তোড়ে চিত্রা নদীর বাঁধ ভেঙে ডুমুরিয়া গ্রামের দুই শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে উপজেলা সদর ইউনিয়নের স্লুইসগেটের কাছে প্রায় ৪০ ফুট এলাকা জুড়ে বাঁধ ভেঙে যায়।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনদ্দীন জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য একটি দল শুক্রবার বিকালে সেখানে পৌঁছেছে। বাঁধ মেরামতের দ্রুত চেষ্টা চলছে।
উল্লেখ, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিপাত এবং জোয়ারের পানির প্রচণ্ড চাপে জেলা সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার নয়টি পয়েন্টে প্রায় ৭০০ মিটার বাঁধ ভেঙে গেছে।