বিজয়ীদের পুরস্কৃত করলো ফুডপান্ডা

অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ গত মে মাসে 'সেভ ওয়ান আওয়ার' নামে একটি অনলাইন ক্যাম্পেইন চালু করে। সম্প্রতি এর পুরস্কার দেয়া হয়েছে।

বনানীর রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্টে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী সোমা আখতারের হাতে পুরস্কার তুলে দেন মডেল ও অভিনেত্রী নায়লা নায়েম। এসময় ফুডপান্ডার ম্যানেজিং ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী এবং আম্বরীন রেজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুডপান্ডার মার্কেটিং হেড সাকেরিনা খালেদ।