জেলার খালিয়াজুরী উপজেলার শাইলখা হাওড়ে মাছ ধরতে গিয়ে কাছু বর্মন (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি খালিয়াজুরী সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে শাইলখা হাওড়ে মাছ ধরতে গিয়ে নিম্নচাপের প্রভাবে তীব্র ঢেউয়ের তোড়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার পাশ্ববর্তী বয়রার হাওড়ে তার লাশ ভেসে ওঠে। বিকালে তার লাশটি উদ্ধার করা হয়।
এদিকে খালিয়াজুরীর হাওড়গুলোতে দুদিন ধরে কোন ট্রলার চলাচল করছে না। তাই হাওড়এলাবাসীর সঙ্গে সারা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।