স. ম. শামসুল আলম
শুনছি ধ্বনি শুনছি আবার
পদধ্বনি শুনছি
সামনে শুভদিন আসবে তাই
ঋণ ভুলে দিন গুনছি
শুনছি ধ্বনি শুনছি।
থাকবে আশা ভালোবাসা
অন্য সুখের কাঁদা-হাসা
তাই একতার ফুল ফোটাতে
মাঠ জুড়ে বীজ বুনছি
শুনছি ধ্বনি শুনছি।
আজ যে রাঙা গোড়ায় ভাঙা
জলের কুমির পায় না ডাঙা
চাল ফুটিয়ে ভাত করে তাই
তেল দিয়ে ভাত ভুনছি
শুনছি ধ্বনি শুনছি।
দখলপ্রীতি কী দুর্নীতি
থাকবে না রাজনীতির ভীতি
মানুষগুলো বদলাবে ঠিক
আর হবে না কুঞ্চিত
শুনছি ধ্বনি শুনছি তো।