জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনে আব্দুল হাকিম মন্ডলের নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গতকাল বৃহষ্পতিবার শহরের বাগিচাপাড়া চেম্বার ভবনে উৎসব মূখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট চেম্বার সূত্র জানায়, ব্যবসায়ী পরিষদ জেনারেল গ্রুপে ১২ টি পদের সবকটি এবং এ্যাসোসিয়েট গ্রুপে ৬ টি পদের মধ্যে ৫টি পদে জয়লাভ করেছে। আমিনুল বারীর নেতৃত্বে অংশ নেয়া ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে শুধুমাত্র এ্যাসোসিয়েট গ্রুপে ১ টি পদ পেয়েছে। ব্যবসায়ী পরিষদ থেকে জেনারেল গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন আব্দুল হাকিম মন্ডল, জিয়াউল হক জিয়া, রওনকুল ইসলাম চৌধুরী টিপু, এম এ করিম, বজলুর রশিদ (মন্টু), পারভেজ আহমেদ, আহসান কবির (এপ্লব), আব্দুল আজিজ আকন্দ, আনোয়ারুল হক (আনু), মোস্তাফিজুর রহমান, সুশীল কুমার মন্ডল ও এটিএম শাহনেওয়াজ কবির (শুভ্র)।
এ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হচ্ছেন ওম প্রকাশ আগরওয়ালা, মাহবুব ইসলাম, মতিয়র রহমান বাধন, নুর মোহাম্মদ আজাদ রাবী ও এস এম শামস মতিন। ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে শুধুমাত্র এ্যাসোসিয়েট গ্রুপে ১ টি পদে জয়লাভ করেন মামুনুল হাসান রঞ্জু। ব্যবসায়ী পরিষদ ও জয়পুরহাট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে দু’টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০১৫-২০১৭ মেয়াদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জেনারেল গ্রুপে ১২টি পদে ও এ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬টি পদে নির্বাচন হয়। জেনারেল গ্রুপে মোট ৬ শ ২ জন ভোটারের মধ্যে ৫ শ ৮৩ জন এবং এ্যাসোসিয়েট গ্রুপে মোট ১শ ৬২ জন ভোটারের মধ্যে ১ শ ৫৭ জন ভোট প্রদান করেন।
ভোটদানে ত্রুটি হওয়ায় উভয় গ্রুপে ৪১টি ভোট বাতিল হয়।আব্দুল হাকিম মন্ডলকে টীম লিডার ও জিয়াউল হক জিয়াকে কো-লিডার করে ব্যবসায়ী পরিষদের সমর্থকরা এবং আজিজুল হক ও আমিনুল বারীর নেতৃত্বে জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সমর্থকরা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্যাপক প্রচারনা চালান। এতে জেলা জুড়ে চেম্বারের নির্বাচনকে ঘিরে সরগরম ও আনন্দমুখর পরিবেশ তৈরি হয়
আবুল কাশেম ঢালীর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন ( ২০১৫-২০১৭) পরিচালনা করেন ।