আন্তর্জাতিক বাজারে তামার দাম ছয় বছরে সর্বনিম্নে

আন্তর্জাতিক বাজারে ২০০৯ সালের পর সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে তামা। বর্তমানে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের জন্য টনপ্রতি তামার দাম ৫ হাজার ১৯১ ডলার ৫০ সেন্টে বিক্রি হচ্ছে, যা ২০০৯ সালের পর সবচেয়ে কম।

চলতি বছরেই ধাতুটির দাম কমেছে ১৭ শতাংশ। তামার পাশাপাশি দস্তা, সিসা ও নিকেলের দামও কমতির দিকে রয়েছে। তবে টিন ও অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে।

তামা ব্যবহারে চীনের চাহিদা কমায় তামার দাম কমে গেছে। দেশটির শিল্প উত্পাদন ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ফলে তাদের তামার চাহিদাও কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তামার ৪০ শতাংশই ক্রয় করে চীন। কিন্তু শিল্প উত্পাদন কমায় দেশটিতে তামার চাহিদা দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।