টেকনাফে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদীর কাছ থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল নয়টার দিকে পৌরসভার চৌধুরী পাড়ার দক্ষিণে নতুন ট্রানজিট ঘাটের কাছে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
 

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করেছে। সিও ভাষ্য মতে, ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফনদী দিয়ে টেকনাফে আনছে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের দক্ষিণে নাফনদীর কিনারায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাফনদীর বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৪ কোটি ৪২ লাখ টাকা। এই নতুন ট্রানজিট ঘাট ইয়াবা ঘাটে পরিনত হয়েছে। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।