খেলা শুরু হবে দুপুর দুইটা ১৫ মিনিটে

 
বৃষ্টির কারণে প্রায় দেড় দিন বন্ধ থাকার পর মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের খেলা। বৃষ্টি নতুন করে উৎপাত না করলে শনিবার দুপুর দুইটা ১৫ মিনিটে মাঠে গড়াবে তৃতীয় দিনের খেলা।
 
এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যদিও স্কোরটা আরো ভালো হওয়ার সম্ভবনা ছিল। এরপর শুক্রবার দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াইনি।