মহাসড়কে অটোরিকশা ও টেম্পু চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জের গাজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ করে তারা।
শনিবার বেলা ১২টা থে ১টা পর্যন্ত উপজেলার বাউসিয়া এলাকায় অটোরিকশা মালিক-শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিস জানান, এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলে দুপুর ১টার পর থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
শনিবার থেকে মহাসড়কে অটোরিকশার মত ছোট যান চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদেই তারা মহাসড়ক অবরোধ করে বলে জানান তিনি।