অটোরিকশা চালকদের অবরোধের কারণে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে। টোল বাতিলের দাবিতে তারা অবরোধ করে।
শনিবার সকালে সেতুটির উপর অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় সীমিত আকারে কিছু যান চলাচল করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্যামপুর থানার ওসি শেখ মোহম্মদ আব্দুর রাজ্জাক।
দক্ষিণ কেরানিগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেছেন, পোস্তগোলা দিয়ে যান চলাচল ব্যাহত হওয়ায় বাবুবাজারে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে পারাপার চলছে।
পোস্তগোলার বুড়িগঙ্গা (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) সেতুতে অটোরিকশার জন্য ২৫ টাকা হারে টোল নির্ধারণ হয় গত মে মাসে। এরপর গত সপ্তাহে চালকরা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিল।
শনিবার তারা পুনরায় সেতুর উপর অবস্থান নেয়।