লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল ডাকাতরা লুটে নিয়েছে বলে অভিযোগ ওই পরিবারের। এ সময় ডাকাতদের হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নের রহিমপুর গ্রামের চাঁন মিয়াজি বাড়ীতে ঢাকা ট্যানারি ব্যবসায়ী তপন চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন- ব্যবসায়ীর বাবা মোস্তফা চৌধুরী, স্ত্রী জান্নাত আক্তার, মিজানসহ ৫ জন। আহতদের সদর উপজেলার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেছেন।