মিসমি কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানিজ ব্র্যান্ডের কাউ বিউটি সোপ। শনিবার রাজধানীর সোনারগাঁ হেটেলে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই সোপ ব্র্যান্ডটি উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউ ব্রান্ড সোপ কিয়োশিনশা কোঃ লিঃ এর প্রেসিডেন্ট তেইজি মিয়াজাকি, ডিরেক্টর ইউশিউকি মিয়াজাকি, ম্যানেজার শিঙ্গ নিনাগাওয়া এবং মিসমি কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মঈনুল তাহমিদ, সি.ও.ও আব্দুস সালেক ও ডিরেক্টর মোঃ মবিনুল ইসলাম সুমন।
উল্লেখ্য, কাউ বিউটি সোপ প্রতিষ্ঠানটি ১০৬ বছর ধরে জাপানে সাবান উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই তারা সাবান উৎপাদন করছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির লিকুইড বডি ওয়াশ, লিকুইড হ্যান্ড সোপ, ফেস ওয়াশ, মেক আপ রিমুভার, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ট্রিটমেন্টস, বাথ এজেন্টস এবং শেভিং ক্রীম এর মতো বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের পণ্যও রয়েছে।