জোয়ারের পানিতে কাউখালীর ২৭ গ্রাম

জেলার কাউখালী উপজেলার নদী তীরবর্তী পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। গ্রামগুলো হলো, উজিয়ালখান, আমরাজুড়ি, আশোয়া, জব্দকাঠী, কুমিয়ান, সোনাকুর, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, বেকুটিয়া, সুবিদপুর, নিলতী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, শিয়ালকাঠী, চিরাপাড়া, বিড়ালজুরি, আসপদ্দি, জয়কুল, বৌলকান্দা,বাশুরী ইত্যাদি।

জোয়ারের স্রোতের তোড়ে এসব গ্রামের অনেকের ভিটেমাটি সরে যাচ্ছে। এতে বসতঘর পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
 
লাগাতার বর্ষণ, ঘূর্ণিঝড় কোমেন ও পূর্ণিমার কারণে সৃষ্ট জোয়ারের প্রভাবে কচা, সন্ধ্যা ও গাবখান এবং কালিগঙ্গা নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শনিবার এসব গ্রাম তলিয়ে গেছে।