সৌদি আরব যাচ্ছেন শাহরিয়ার আলম


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম দ্বিপাক্ষিক সফরে রবিবার সৌদি আরব যাচ্ছেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে তিনি সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানীর সাথে বাংলাদেশ ও সৌদি আরবের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এছাড়া তিনি জেদ্দাস্থ ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এর প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলী আল-মাাদানী এবং ওআইসি সচিবালয়ে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানির সাথে বৈঠকে করবেন।

শাহরিয়ার আলম সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি প্রদত্ত এক সম্বর্ধনা অনুষ্ঠানেও যোগদান করবেন।

সফর শেষে তিনি আগামী ৬ আগস্ট দেশে ফিরবেন।