ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা ফেরি বন্ধের ঘোষণা দেন। এতে উভয় ঘাটে কয়েক শ যানবাহনের অগণিত যাত্রী দুর্ভোগ পোহাচ্চেন।
গত দুদিন ধরে বিআইডব্লিউটিএ’র আরিচা সেক্টরের বিভিন্ন নৌরুটে ফেরি-লঞ্চ, কার্গো, নৌকা ইত্যাদি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
ফেরি সংস্থার এজিএম চিল্লুর রহমান জানান, ঝড়ের দাপট কিছুটা কমে আসায় রাত আটটার দিকে পরিক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয়া হলেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।