প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হচ্ছে

 
সারা দেশে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব স্টেডিয়াম পরিকল্পিত ও অত্যাধুনিক করার জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে বলেছেন, ‘উপজেলা ও জেলাভিত্তিক প্রতিযোগিতা যত হবে, সুপ্ত মেধাগুলো তত বিকশিত হবে।
 
জানা গেছে, গত ৭ এপ্রিল ‘উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন লাভ করে।