টেকনোলজি ট্রেন্ড

এলজির আল্ট্রাওয়াইড মনিটর

বর্তমানে আইটি বাজারে নতুন নতুন পণ্যের চমক লেগেই আছে। আর তাই মনিটর বাজারকে আরও সমৃ" করতে গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় এলজি মনিটর ৩৪ডাব্লিউকে৯৫ইউ-ডাব্লিউ। আকর্ষণীয় এই মনিটরটি একটি আলট্রাওয়াইড মনিটর যা আপনাকে দিবে মনিটর ব্যবহারের অনন্য অনুভ"তি। মনিটরটির সীমাহীন বিশেষত্বের মাঝে উল্লেখ্য যে, এটি ন্যানো আইপিএস প্যানেলে তৈরি ও ৫,১২০ - ২,১৬০ রেজ্যুলেশন সম্পন্ন। এছাড়াও এটিতে রয়েছে এইচডিআর ৬০০ এবং থান্ডারবোল্ট ৩ কানেকটিভিটি। ৩৪ ইঞ্চি আল্ট্রাওয়াইড পাতলা গড়নের এই মনিটরটি আপনার ইমেজ কোয়ালিটিকে দিবে এক নতুন মানদণ্ড এবং এর কালার এক্যুরেসি গ্রাহকদের বেশ নজর কেড়েছে। এর বর্তমান মূল্য ২ লাখ ২ হাজার টাকা এবং সঙ্গে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।