বন্ধুত্ব বোধহয় এমনই। শাবনুর-পপি একসময় দু’জনই ক্যারিয়ারের প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন ব্যস্ত। তবে সময়ও কখনও সময়ের জবাব দেয়। সেই সূত্রেই এখন সময়ের গতি যখন স্লথ হয়ে গেছে তখন মিশে গেছে সেই ছবি দখলের দৌড়। নিবিড় বন্ধুত্বের জায়গাটা হয়েছে আরও শক্ত। মাঝখানের মানুষটি চিত্রনায়ক মান্নার স্ত্রী। পারিবারিক সূত্রেই তাদের এই বন্ধুত্ব অনেকদিনের। সম্প্রতি বৃষ্টিমুখর এক সন্ধ্যাকে সেলিব্রেট করতেই এক তারকা মিলনমেলায় তারা জড়ো হয়েছিলেন। পপি এখন ছোটপর্দাতেই বেশ ব্যস্ত। শাবনূর নতুন করে ছবিতে নিয়মিত হয়েছেন প্রযোজক ও অভিনেত্রী হিসেবেই। অন্যদিকে মান্না ফাউন্ডেশন নিয়ে মিসেস মান্নাও ব্যস্ত। তবে সব ব্যস্ততাকে আড়ি দিয়েই নিবিড় বন্ধু সংযোগেই তারা একত্রিত হয়েছিলেন। তাই পরিণত এই বয়সে এই ত্রয়ীর একসাথে আড্ডাবাজিতে আজ কোনো স্বার্থ নেই। রয়েছে নিবিড় বন্ধুত্ব। স্বার্থের সময় যে দূর দিগন্তে ফিরে গেছে! আজ বন্ধু দিবসে তাই এই পরিণত বন্ধুত্বপূর্ণ ছবিটিই সবচেয়ে সঠিক বলে পাঠকের কাছে তুলে ধরা হলো।