রাজধানীর মিরপুর ও রায়েরবাজার এলাকায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাদের পরিবার এই অভিযোগ করে। শিশু দুইটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে।
এরমধ্যে মিরপুরের পীরের বাগ এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ করে তার পরিবার। শিশুটি স্থানীয় সরভী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অন্যদিকে রাজধানীর রায়েরবাজার ছয়তলা গলি এলাকায় ৭ বছরের অপর এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। শনিবার সন্ধ্যার দিকে এই দুইটি ঘটনা ঘটে।
পীরের বাগ এলাকায় ৯ বছরের শিশুটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
তিনি জানান, ঘটনার সময় তিনি কাজে ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় শিশুটিকে একা পেয়ে পাশের বাড়ির রাসেল (২০) নামে এক বখাটে যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় চিৎকার করলে লোকজন আসার আগেই রাসেল পালিয়ে যায়। পরে তিনি বাড়িতে এসে লোকজন ও তার মেয়ের কাছ থেকে এসব জানতে পারেন।
এঘটনার পর রাতেই বিষয়টি থানায় অবহিত করেন ও শিশুটিকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।
এব্যাপারে মিরপুর মডেল থানার ওসি সালউদ্দিন জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে রাজধানীর রায়েরবাজার ছয়তলা গলি এলাকায় ধর্ষণের ব্যাপারে শিশুটির বাবা অভিযোগ করেন, সন্ধ্যার দিকে খোকন (২৫) নামে সেখানার এক বখাটে যুবক শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে হাজারি থানা পুলি।
পরে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ভর্তি করা হয়েছে।
হাজারি থানার ওসি মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সময় আটক খোকনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।