শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ২০ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। 
তবে লঞ্চ এবং স্পিডবোট চলাচল চালু হলেও পদ্মা উত্তাল থাকায় আবার বন্ধ হয়ে গেছে। 
 
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমন’ উপকূলের দিকে এগিয়ে 
আসার খবরে শনিবার সকালে থেকে এই রুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলার জাতীয় নৌ-যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পারে যানজটসহ যাত্রী ভোগান্তি চরমে পৌঁছায়।
 
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়াস্থ সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, তবে রবিবার সকাল থেকে ফেরি  চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা উত্তাল থাকায় লঞ্চ ও স্পিডবোটসহ সকল নৌযান সকালে কিছু সময়ের জন্য চলাচল করলেও বেলা সাড়ে ৯টা থেকে আবার বন্ধ রাখা হয়েছে।