আবারও সেই বৃষ্টি

টানা বর্ষণের পর বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করার জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু আবারও সেই বৃষ্টির হানা। চতুর্থ দিনের খেলা নিয়ে একটু আশা দেখলেও তা এখন ভেস্তে যাচ্ছে।
 
এর আগে বেলা সাড়ে ১১টার পরপর একবার মাঠ পরিদর্শন করেছেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো। বেলা একটায় আবারও মাঠ পরিদর্শনের কথা রয়েছে বলে জানানো হয়। 
 
রবিবার পৌনে ১০টার দিকে বৃষ্টি থামার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ত্রিপল সরানো শুরু হয়।
 
ঢাকা টেস্টের চতুর্থ দিন সাড়ে এগারোটার দিকে মাঠে এসে হালকা অনুশীলন শুরু করেন বাংলাদেশের ক্রিকেটাররা। 
 
এর আগে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে হওয়া বৃষ্টির জন্য দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। 
 
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে চট্টগ্রামের টেস্ট পরিত্যক্ত করার পর ড্র হয়।