কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩



কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই কিশোরসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া বিএসসি পোস্টের পশ্চিম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাজির পাড়ার মো. জাফর আলমের ছেলে মো. ফরিদ আলম (২০) ও মোহাম্মদ ইসহাকের ছেলে মো. শরীফ আলম (১২), টেকনাফের  শিলবুনিয়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (১৩)।

বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া বিএসসি পোস্টের পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে ফরিদ আলমের দেহ তল্লাশি করে লুঙ্গির সঙ্গে বাঁধা একটি প্যাকেটে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানান তিনি।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।।