নেত্রকোনায় বড় ভাইয়ের রামদার আঘাতে ছোট ভাই খুন


নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের রামদার আঘাতে ছোট ভাই খুন হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরুণা গ্রামের আব্দুর রহমানের বড় ছেলে আব্দুর রশিদের সাথে তারই ছোট ভাই মোস্তফার (৪২) জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আঃ রশিদ ঘরে থাকা রাম দা দিয়ে মোস্তফার শরীরের কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিন্তু ততক্ষনে আব্দুর রশিদ পালিয়ে যান।

নেত্রকোনা থানার ওসি মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নেত্রকোনা থানায় মামলা হয়েছে।