অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 
যশোরের অভয়নগর উপজেলার বারান্দি গ্রামে পুকরে ডুবে অমিত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে পরিবারের লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
 
অমিত হোসেনের পিতা ওলিয়ার সরদার জানান, তার ছেলে বিকালে একা জলাবদ্ধ উঠানে খেলা করছিল। খেলতে খেলেতে সে উঠানের পাশে থাকা পুকুরে ভুল করে নেমে পড়ে। সাতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।