বেনাপোল সীমান্তে দুই হাজার কেজি ভারতীয় চা পাতি জব্দ

ভারত থেকে পাচার হয়ে আসার পর রবিবার সকালে বেনাপোল সীমান্ত থেকে দুই হাজার কেজি ভারতীয় চা পাতি জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
বিজিবি জানায়, চোরকারবারীরা বিপুল পরিমাণ চা পাতি ভারত সীমান্ত পার করে বেনাপোল সীমান্তে অবস্থান করছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার কেজি ভারতীয় চা পাতি জব্দ করেছে। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত চা পাতির মূল্য ১২ লাখ টাকা।
 
২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।