ভাঙ্গা-কাওরাকান্দি মহাসড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ডে রবিবার সকালে বাসের ধাক্কায় নসিমনের যাত্রী তারা মিয়া (৪৫) নামের এক পাট ব্যবসায়ী মারা গেছেন। তিনি উপজেলার আলগী ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে। দুর্ঘটনায় হাইওয়ে থানার কনস্টবল কামরুল ইসলাম (৪৮) এবং পাট ব্যবসায়ী গকুল কুন্ডু (৪৫) গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।
হাইওয়ে থানার উপপরিদর্শক তাহের হোসেন জানায়—মহাসড়কে অবৈধ নসিমন-করিমন বন্ধের অভিযান চলছিল। পুলিশ পাট ভর্তি একটি নসিমনকে আটককালে ঢাকা থেকে বরিশালগামী মেঘলা পরিবহনের একটি বাস এসে পুলিশসহ নসিমনটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।