বাংলাদেশে কাতারের সামরিক প্রতিনিধিদল

 
মেজর জেনারেল আলী ইসমাইল এইচ, আল-জিয়ারার নেতৃত্বে কাতারের ছয় সদস্যের একটি সামরিক প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে রবিবার ঢাকায় এসেছেন।
 
সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-এর জেনারেল অফিসার কমান্ডিং, (জিওসি) বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এর সাথে সৌজন্য সাক্ষাত্ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
 
এ ছাড়া সফরকালে তারা বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন। প্রতিনিধিদলটির আগামী ৬ আগস্ট দেশে প্রত্যাবর্তন করার কথা।

খবর বাসসের।