শাহরুখের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে আর বাধা নেই

 
বলিউড বাদশা শাহরুখ খানের ওপর জারি করা পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। রবিবার এমসিএ-র কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে প্রায় চার বছর পর ২০১৬ সালের আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন শাহরুখ খান।
 
সংস্থার সহ-সভাপতি আশিস শেলর জানান, শাহরুখের ওয়াংখেড়েতে ঢোকা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হল। আইপিএল ছাড়াও যেকোনো খেলা দেখার ক্ষেত্রেই ওয়াংখেড়ের দরজা খুলে গেল তার জন্য।
 
২০১২ সালের আইপিএল চলাকালীন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। সেসময়ে মাঠের কর্তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান শাহরুখ। তার বিরুদ্ধে থানায় অভিযোগও হয়। পরে মুম্বাই ক্রিকেট সংস্থা শাহরুখের ওয়াংখেড়েতে ঢোকার উপরে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করে। যার মেয়াদ ছিল ২০১৭ পর্যন্ত।
খবর ওয়ান ইন্ডিয়ার।