সঙ্গীতশিল্পী কানিজ সূবর্ণার বিরতির সময়টা অনেকদিন। শুধুমাত্র রেকর্ডিং নয়, সঙ্গীত থেকেই বহুদিন দূরে ছিলেন তিনি। এরপর নিজের নতুন একক গান দিয়ে কামব্যাক করার কথা বলেন তিনি। সেই অনুযায়ী দীর্ঘ আট বছর পর আবারও রেকর্ডিং করলেন তার নতুন গানের।
এবার কানিজ সূবর্ণা ডিজে রাহাত ফিচারিং ‘সাড়া দাও না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন। এ বছরেই ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিক্সড অ্যালবাম রিলিজ দেবেন ডিজে রাহাত। সেই অ্যালবামেরই একটি গান এটি। প্রথম থেকেই অ্যালবামটির বিষয়ে চমকের কথা বলছেন রাহাত। সেই চমকের পাতা ধীরেই ধীরেই খুলছেন তিনি। কানিজ সূবর্ণা ছাড়াও দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে সাজিয়েছেন অ্যালবামটি।
অ্যালবাম প্রসঙ্গে রাহাত বলেন, ‘আমাদের দেশে ডিজে গান শোনার নির্দিষ্ট শ্রোতা আছে। কিন্তু আশা করি আমার এই অ্যালবামটি যারা গান ভালোবাসেন তাদের সবার জন্যই বড় একটি চমক।’
কানিজ সূবর্ণা বলেন, ‘অনেকদিন পর গানে কণ্ঠ দিলাম। ভালো একটা কাজের মধ্য দিয়েই কামব্যাক করার সুযোগ পেলাম।’