আদালতের পথে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির এই দুই মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি তার গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে প্যারেড মাঠে বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন।
 
সোমবার দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামি পক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।