বগুড়ায় রিয়াজুল হক ওরফে রুপক (৩৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর থানার কাছে অবস্থিত নিউমার্কেটের শ্যামলী হোটেল এন্ড রেস্টুরেন্টের ৭তলা ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি শহরের সুত্রাপুর মফিজ পাগলা মোড় এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে এবং নিউমার্কেটের রাজা জুয়েলার্সের মালিক।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী হোটেল এন্ড রেস্টুরেন্টের কয়েকজন কর্মচারী হোটেলের ৭তলা ভবনের ছাদের একটি পিলারের সাথে ঝুলন্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ী রুপকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ওসি আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।