আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, এই দুই মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি তার গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে প্যারেড মাঠে বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন।
 
সোমবার দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামি পক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
 
বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলার শুনানি চলছে।
 
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বিএনপি নেত্রী সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।  
 
এর আগে গত ২৩ জুলাই খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে দ্বিতীয় দিনের মত জেরা করেন।