কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক ও মালিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার রাতে দাউদকান্দি থানার এসআই রঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দাউদকান্দি থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন আহমেদ সোমবার বেলা ১১টার দিকে এই মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রবিবার চালক-মালিকরা মহাসড়ক অবরোধ করে। একে পুলিশ বাধা দিলে অবরোধকারীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।