রাজধানীতে ৪ ছিনতাইকারী আটক


রাজধানীর বনানী থানা এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ৩টার দিকে বনানী থানাধীন এবি হেড কোয়ার্টারের ডলফিন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বনানী থানার এসআই ফরিদা পারভিন এ তথ্য নিশ্চিত করে জানান, ছিনতাইকারীরা ধানমন্ডি এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে ওই এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বনানী থানা পুলিশ তাদের ধরতে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীদের একটি পিকআপ পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় আব্বাস নামের পুলিশের এক কনস্টেবল আহত হন। পরে আত্মরক্ষার্থে ও ছিনতাইকারীদের ধরতে পুলিশ গুলি ছুড়লে এক ছিনতাইকারী আহত হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় চার  ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার এবং ওই পিকআপটি জব্দ করা হয়েছে।