সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জিকে গউসের করা জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
গত ২৭ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আটকাবস্থায় চিকিৎসাধীন জিকে গউস। আদালতে তার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।