টুঙ্গিপাড়ায় ভ্যান চালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে। সোমবার টুঙ্গিপাড়া থানা পুলিশ উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়ার একটি পুকুর থেকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে।
 
ভ্যান চালক আবুল হোসেন শেখ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিন শেখের ছেলে।
 
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক জানিয়েছেন, ভ্যান চালক আবুল হোসেন শেখ রবিবার রাতে বাুড় থেকে বের হন । এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্থানীয়রা সোমবার সকালে শ্রীরামকান্দি মধ্যপাড়া গ্রামের একটি পুকুরে ওই ভ্যান চালকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
ময়না তদন্তের পর ওই ভ্যান চালকের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।