নাগপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২৫০ রানে অলআউট হয়েছে ভারত। এর মধ্যে অধিনায়ক বিরাট কোহলি একাই করলেন ১১৬ রান। ওয়ানডে ক্রিকেটে এটা তার ৪০ তম সেঞ্চুরি।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন দুই ভারতীয় ওপেনার। এরপর আম্বাতি রাইডু ও বিজয় শঙ্করদের সাথে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নেন বিরাট। বিরাট ১২০ বলের ইনিংসে ছিল ১০টি চার। বিজয় শঙ্কর করেন ৪৬ রান। একটা সময় ছয় উইকেটে ভারতের স্কোর ছিল ২৩৮।
মাত্র ১২ রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। নির্ধারিত ৫০ ওভারের ১০ বল বাকি থাকতেই স্বাগতিকদের ইনিংসের ইতি হয়। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার প্যাট কামিন্স। তিনি নেন চারটি উইকেট। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন দু’টি উইকেট।