আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মাসান’ চলচ্চিত্র দেখে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি এক টুইটার বার্তায় ‘মাসান’ ছবি ও এর পরিচালকের প্রশংসা করেন তিনি।
টুইটার বার্তায় তসলিমা লেখেন, ‘হিন্দি ছবি নিয়ে আমি কখনোই খুব বেশি আশাবাদী ছিলাম না। কারণ বেশির ভাগ হিন্দি ছবিই অতিনাটকীয়তা আর নাচ-গানে ভরা। কিন্তু ‘মাসান’ আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। নীরাজ ঘাওয়ানকে স্যালুট।’
তসলিমা নাসরিনের টুইটের প্রত্যুত্তরে ‘মাসান’ ছবির পরিচালক নীরাজ। লিখেছেন, ‘আমি অভিভূত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।’
গত ২৪ জুলাই ‘মাসান’ ছবিটি মুক্তি পেয়েছে। এর আগে গত ১৯ মে ৬৮তম কান চলচ্চিত্র উত্সবে ‘মাসান’ ছবিটি প্রদর্শিত হয়। সেখানে দুটি পুরস্কার পায় ছবিটি। সূত্র: আইএএনএস।