রাজধানীতে যানজট, ভোগান্তি

 
তীব্র যানজটে সোমবার অনেকটাই স্থবির ছিল রাজধানী। দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীদের।
 
নগরীর বনানী, আগারগাঁও, শাহবাগ, কাওরান বাজার, সোনারগাঁও ক্রসিংয়ে তীব্র যানজট দেখা গেছে। এছাড়া বিমানবন্দর সড়কের মহাখালী এলাকা, বিজয় সরণি, ফার্মগেট, কাকরাইল, বিজয়নগর, গুলিস্তান প্রতিটি এলাকায় যানজটে ঘন্টার পর ঘন্টা মানুষকে আটকে থাকতে দেখা যায়।
 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাফিক সার্জেন্ট বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বকশীবাজার আদালতে গেছেন। এ কারণে যানজট বেড়েছে।