বাংলাদেশ দলের প্রশংসা করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সময় দারুণ কাটছে বাংলাদেশের। গেল এক বছর ধরে ভালো ক্রিকেটও খেলছে দলটি। দলে অনেক ভালো খেলোয়াড় আছে। প্রতিভাবান খেলোয়াড়রা ভালো পারফর্ম করছে। ভবিষ্যতে ভালো করবে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার মানসিকতা দেখাবে এবং ভালো ফল করবে তারা।’
বাংলাদেশের বিষয়ে বলার পাশাপাশি নিজের দল নিয়েও কথা বলেছেন আমলা, ‘এই সফরে আমাদের দলে নতুন নতুন খেলোয়াড় ছিলো। এই সফর থেকে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা আগামীতে তাদের কাজে লাগবে।’
খবর বাসসের।