চাঞ্চল্যকর জেলা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষকালে মাতৃগর্ভে নবজাতক গুলিবিদ্ধের ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সাগর ও বাপ্পী।
সোমবার বিকালে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ নিয়ে মোট ছয় আসামিকে গ্রেফতার করলো পুলিশ ।
এর আগে রবিবার এ মামলার মূল আসামি সুমন সেনকে র্যাব রাজধানীর কল্যাণপুর থেকে ও নজরুল ইসলামকে মাগুরার ওয়াপদা নামকস্থান থেকে পুলিশ গ্রেফতার করে।