দেশের সব আদালতে ইন্টারনেট সংযোগ দেয়ার নির্দেশ

 
আগামী ১৫ দিনের মধ্যে সরকারি ব্যয়ে দেশের সব আদালতে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
 
সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে সব অধস্তন আদালতের সঙ্গে যোগাযোগ তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং দ্রুত বার্তা আদান-প্রদান তথা বিচার প্রশাসনের দাপ্তরিক কাজকমের্র গতি আনায়নের লক্ষে দেশের সব আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপন করা অপরিহার্য।’
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমতাবস্থায় সরকারি ব্যয়ে দাপ্তরিক ইন্টারনেট সংযোগ ব্যবহার ও নীতিমালা ২০০৪ এর বিধি বিধান যথাযথভাবে প্রতিপালনক্রমে জরুরি ভিত্তিতে দেশের সব আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপনক্রমে ১৫ কার্যদিবসের মধ্যে অত্র কোর্টকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
 

২৯ জুলাই সব জেলা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজসহ অধস্তন সব আদালতের প্রতি এ সার্কুলার জারি করা হয়। সোমবার সুপ্রিম কোটের্র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।